Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নিক্সন চৌধুরী ও স্ত্রীর বিরুদ্ধে ৩১৬২ কোটি টাকার লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা

সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে ৩১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দুটি করা হয় বলে নিশ্চিত করেছেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন।

প্রথম মামলার অভিযোগে বলা হয়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিক্সন চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার নামীয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ৫৫টি ব্যাংক হিসাব ব্যবহার করে মোট ১৪০২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৯১ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন, যা অবৈধ অর্থ আড়াল ও রূপান্তরের উদ্দেশ্যে ব্যবহার হয়েছে। এ মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান।

দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনকে। অভিযোগে বলা হয়েছে, স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় তিনি ৮ কোটি ৫ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একইসঙ্গে, তার নামীয় ১৭টি ব্যাংক হিসাব ব্যবহার করে মোট ১৭৬০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৩২০ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। এই হিসাবগুলো অবৈধ অর্থ স্থানান্তর ও রূপান্তরের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এ মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালাম।

দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দীনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এই অভিযোগের অনুসন্ধান চালায়। প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা দুটি করা হয়।

এর আগে, দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ২৩ অক্টোবর নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ